মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সেনবাগে ইয়াবা সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জনকে ছয় মাস করে বিনা শ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার(১২ অক্টোবর) সকালে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের গাজীর হাট মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে খুরশিদ আলমের বসত ঘরে খাটের ওপর বসে ইয়াবা সেবনের সময় তাঁদেরকে আটক করে পুলিশ। সেনবাগ থানার এসআই আবদুল মান্নান সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের হাতে নাতে আটক করে। এ সময় মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের দু'জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ৩নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের আবদুল মন্নান দফাদার বাড়ির আবদুল হনি মিয়ার ছেলে খুরশিদ আলম (৪২) এবং একই গ্রামের একরাম আলী ব্যাপারী বাড়ির আবদুল গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে তাঁদেরকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।##
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.