মাদারীপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন 'অদম্য মাদারীপুর'-এর ২০২৬ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) স্থানীয় একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কমিটির সকল সদস্যদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরবর্তী আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে দ্রুত সময়ের মধ্যে একটি বড় ধরণের মানবিক প্রোগ্রাম বা কর্মসূচি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, 'অদম্য মাদারীপুর' সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। নতুন কমিটির এই উদ্যমী পথচলায় সংগঠনের সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং দাতা সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদারীপুরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল লক্ষ্য। আগামী দিনের কর্মসূচি সফল করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.