সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। ২-০ গোলের দারুণ জয়ে সাফের এবারের আসর শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছেন রোনান সুলিভান।
পাকিস্তান ম্যাচেই আগেই অবশ্য তুমুল আগ্রহ ছিল বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও তার ভাই ডেকলাইন সুলিভানকে। শুরুর একাদশে ডেকলাইন না থাকলেও রোনানকে রাখেন বাংলাদেশ কোচ। আর সামর্থ্য প্রমাণে দেরি করলেন না মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই ফুটবল তারকা।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য সুবিধা করতে পারেননি রোনান। মূলত, তাকে তেমন সঙ্গ দিতে পারেননি কেউ। বল পাওয়াই দুষ্কর ছিল তার জন্য। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে বিরতির পর আক্রমণাত্মক হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা। টাইগাররা প্রথম গোলের দেখা পান ম্যাচের ৫৩তম মিনিটে। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল আদায় করেন রোনান। ম্যাচের ৬৭তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন রোনান। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে বোকা বানান তিনি। এরপর আর কোনো গোল করতে পারেনি দুই পক্ষ। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.