লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এসব কৃষি উপকরণ প্রদান করা হয়।
সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬টি চর ইউনিয়নের ১২টি চর ব্লকের ১২টি কৃষক গ্রুপের মাঝে ১২টি এলএলপি (লো-লিফট পাম্প) সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক এবং উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) নুর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুবিধাভোগী কৃষকরা জানান, কৃষি যন্ত্রপাতি পেয়ে তারা আনন্দিত। এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলে সেচ সুবিধা বাড়বে এবং তারা আরও বেশি জমিতে চাষাবাদ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.