বগুড়ায় বিএনপি নেতার ছু'রি'কা'ঘা'তে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃ'ত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে তিনি মা'রা যান। নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন। এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় প্রতিপক্ষ বিএনপির লোকজন সাইফুল ইসলামকে এলোপাথাড়ি ছু'রি'কা'ঘা'ত করে। এতে তিনি গুরুতর আ'হত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে তার অবস্থার অব'নতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃ'ত্যু হয়।
নি'হ'তের ছেলে অভিযোগ করেন, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিপক্ষ বিএনপির নেতার সাথে বিরোধ চলছিল। নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর তারা আমরা জামায়াত ইসলামী করি বলে বিভিন্ন ভাবে হা'মলা করতে চাইতো। সেই বিরোধের জের ধরেই তার বাবাকে পরিকল্পিতভাবে ছু'রি'কা'ঘা'ত করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, জমি–সংক্রান্ত বিরোধের জেরেই হ'ত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রে'প্তারে পুলিশ অ'ভিযান শুরু করেছে। মা'মলা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.