জুবায়ের আহমেদ রাসেল : শেরপুরে নন্দীর বাজারে অভিযান: ৫,২০০ পিস ইয়াবাসহ শেরপুর শহরের নন্দীর বাজার এলাকা থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ৭০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড় ও নয়াপাড়া এলাকায় বকশীগঞ্জ‑নন্দীর বাজার সড়কে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে পরিচালিত অভিযানে লোক পথ চলাফেরায় সন্দেহজনক আচরণ করার পর মো. আব্দুর রশিদ (৭০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
এ ঘটনায় অধিদপ্তরের উপ‑পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামির তথ্যের সত্যতা নিশ্চিত করেন এবং জানান, আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.