দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সেনবাগ উপজেলা বিএনপির ১৮ নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দলের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে ওই বহিস্কাদেশ দেওয়া হয়।
বুধবার দুপুরে সেনবাগে কর্মরত সাংবাদিকদের নিকট বহিষ্কারের চিঠির কপি হস্তান্তর করেন, সেনবাগ উপজেলা বিএনপি।
বহিষ্কার করা নেতাকর্মীরা হচ্ছে, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, ড. সৈয়দ নজরুল ইসলাম ফারুক, এ্যাড. সাখায়েত লিটন, মমিন উল্লাহ চেয়ারম্যান, মির্জা মোঃ সোলাইমান, মোয়াজ্জেম হোসেন সেলিম, গোলাম হোসেন খোন্দকার, উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল হক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নুরুজ্জামান চৌধুরী, আবু জাহের চৌধুরী জাফর, শাহেদুল করিম মারুফ, মাষ্টার দলিলুর রহমান।
এবং সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বাবলু, রেজাউল হক হেলাল, তাজুল ইসলাম রতন; পৌর বিএনপির সদস্য মহিন উদ্দিন কমিশনার ও শহীদ উল্যা হেলাল।
তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.