মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে জনতার দল মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব আজম খানের পক্ষে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জনতার দল উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, উপজেলার সহ সভাপতি মিনহাজ আবেদিন বিশাল ও মোঃ শরিফ হোসেন, সদস্য সোলায়মান শেখ, পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও আলমগীর হোসেনসহ প্রমুখ।
এছাড়া জনতার দলের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.