গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ডিসেম্বর) রাত দশটার দিকে বদলগাছি উপজেলার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত দুইজন ব্যাক্তিকে সন্দেহ হয়। তখন জেলা গোয়েন্দা শাখা নওগাঁ (ডিবি) আসামি আব্দুল্লাহ (২৪) পিতা মৃত ওয়াহেদ আলী সাং কদমতলা বারোপুতা থানা শার্শা জেলা যশোর এর হাতে থাকা লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় আব্দুল্লাহর সহায়তাকারী আসামি জলিল মন্ডল (৫০) পিতা মৃত আব্বাস মন্ডল সাং লক্ষিকুল থানা বদলগাছিকে গ্রেফতার করা হয়। ১ নং আসামি আবুল্লাহ কে জিজ্ঞাসাবাদে জানায় যে পলাতক আসামি ছগির (৪৬) পিতা মৃত ছলেমান ফকির সাং পশ্চিম মিঠাখালী থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর এর পৃষ্ঠপোষকতায় পিরোজপুর হতে গাজা বহন নিয়ে এসে ২ নং আসামির সহায়তায় নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় বিক্রয়ের জন্য ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের নিকট অবস্থান করছিল। এ বিষয়ে ৩ জনকে আসামি করে বদলগাছি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আগামী দিনে আরো জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.