রিয়াজুল হক সাগর, রংপুর : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোন সংকট তৈরী না হলে বা বিপর্যস্তকর কোন পরিস্থিতি তৈরী না হলে রমজানের আগেই ফেব্রুয়ারীতে সরকার যে নির্বাচনের কথা বলেছেন বিএনপি সে নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
এসময় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন তারেক রহমান গন মানুষের নেতা তার মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তার নিজের সিদ্ধান্তে দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।
এসময় দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন চলমান হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে।
শুক্রবার দুপুরে তার গ্রামের কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোওয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখান ও দরিদ্র মানুষের মাংস বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.