নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৪ নভেম্বর বেলা ১১ টায় মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ৪৯, নওগাঁ-৪ মান্দা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন আর লুটপাটে ধ্বংসপ্রাপ্ত এই দেশ পূণঃগঠনের ক্ষেত্রে বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এক্ষেত্রে মহিলাদের আরও বেশি বশি সম্পৃক্ত হতে হবে।
মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা আরজুমান বানু'র সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মমতা হেনা ফেন্সী, সাংগঠনিক সম্পাদক ফরজিমা আক্তার সীমা, সিনিয়র যুগ্ম সম্পাদক বিলকিস আরা লাকী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, যু্গ্ম সম্পাদক সেলিনা বেগম, উপজলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বয়ক তালহা জোবায়ের, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, সাবেক বিএনপি নেতা আব্দুল কাদের প্রমুখ ।
ডাঃ টিপু বলেন, ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতে সবাইকে কাজ করতে হবে, আমাদের হাত দুটোকে কর্মির হাতিয়ারে পরিণত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.