নওগাঁয় প্রজন্মের উদ্যোগে কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নওগাঁর উকিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, সাপ্তাহিক প্রজন্মরে আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে শিবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.জিয়াউল হক উপস্থিত ছিলেন। এ সময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর প্রেসিডেন্ট মো. নাকিব আল হাসান, সহকারি অধ্যাপক আবু রেজা, সোহেল রানা, মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, রিপন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি)এর ভাইস প্রেসিডেন্ট মোছা.সুজলা বানু,মৌসুমি রেইজ প্রকল্পের ফাতিমা আক্তার,রিজভী আক্তার,রিনা আক্তার, সাংবাদিক শাহরিয়ার শাওন ,রফিকুজ্জামান মানিক, প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, ডিজিটাল কন্টেন্ট এডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় সহ এনজিওকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তামাক কর ফাঁকি রোধে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, করব্যবস্থা আধুনিকীকরণ, একটি সরল, ন্যায়সংগত ও প্রয়োগযোগ্য কর কাঠামো, শক্তিশালী মনিটরিং এর ওপর জোর দাবি জানানো হয় । নির্ভরযোগ্য ডেটা ভবিষ্যতের তামাক করনীতি আরও কার্যকর করবে এবং জনস্বাস্থ্য ও রাজস্ব ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করা হয়। এরপরে একটি প্রতিনিধি দল নওগাঁ জেলা প্রশাসক বরাবর সংশ্লিষ্ট বিষয়ে স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.