ফলোআপ
মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গাঁজা কান্ড নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক কে, পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে তাকে এই আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগাছা মোল্লা পাড়া মোড় থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ বহনকারী পিক আপ ভ্যান ও ড্রাইভারকে আটক করে মাত্র সাত কেজি গাঁজা সহ আসামিকে থানায় হস্তান্তর করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় "৩০ কেজি গাঁজা সহ আটক এক, ৭ কেজি দিয়ে মামলা" শিরোনামে শীর্ষস্থানীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাককে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
এবিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বড়াইগ্রামে গাঁজাসহ আটক সংক্রান্ত অনিয়মের কারণে এসআই আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
উল্লেখ্য, আইনের রক্ষক এসআই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে আইনী সুবিধা পাইয়ে দেওয়া, সাংবাদিকদের সঙ্গে ও অসৌজন্যমূলক আচরণ, সাপ্তাহিক ও মাসিক উৎকোচের বিনিময়ে মাদক ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.