নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে গতকাল ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও মেহেরপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি ইফতেখার আলম বাবলা এর মমতাময়ী মা এর আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন (ভিপি মনির)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির শভাপতি আব্দুল রশিদ মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র শহ সভাপতি রউফ মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র শহ সভাপতি এইচ এম ফরহাদ, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মেহেরপাড়া ইউনিয়ন শ্রমীক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুখু মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল হাই, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি কাউসার মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রাফিউদ্দীন সুজন সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী। আলোচনা শেষে দেশ, জাতি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.