আমির হোসেন, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে ৫(পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম কারিকরকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট শুক্রবার রাতে ঝালকাঠি শহরের কলেজগেট এলাকায় মাসুমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুম নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান কারিকরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার একটি (জি আর) মামলায় মাসুম ৫(পাঁচ )বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
নলছিটি থানার ওসি মোঃ. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি মাসুমকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.