গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।হাতীবান্ধা উপজেলার সকল সাংবাদিকের সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধেরও আহ্বান জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির স্টাফ রিপোর্টার (লালমনিরহাট প্রতিনিধি) ইলিয়াস বসুনিয়া পবন। সঞ্চালনায় ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি সুমন খান।
এসময় বক্তব্য রাখেন
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপোন বাংলা নিউজের প্রতিনিধি খোরশেদ আলম সাগর দৈনিক মানবকণ্ঠের আসাদুজ্জামান সাজু, আনন্দ টিভির প্রতিনিধি এম এ রহিম গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রিপন নিউজ বিজয়ের ফারুক হোসেন এনটিভি প্রতিনিধি হাসান আলোকিত সকাল সিরাজুল ইসলাম, ই-সময়ের প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম
নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রবিউল হাসান সিএনএন প্রতিনিধি আলতাব হোসেন সুমন
বার্তা টোয়েন্টিফোর এর মনিরুজ্জামান মুন
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.