মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ই আগষ্ট মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া বাজারে উপজেলা জামায়াতের আমীর মাওঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আবুবকর এর সন্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাটোর -৪ (বড়াইগ্রাম -গুরুদাসপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আঃ হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওঃ আঃ হাকিম ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের দুঃশাসন, গুম,খুন, রাষ্ট্র যন্ত্রকে দলীয়করণ সহ নানা অপকর্মের কঠোর সমালোচনা করেন। সেই সাথে ২০২৪ সালে ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য গন আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তার বিচার দাবি করেন ।
এসময় এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল, লালপুর উপজেলা সহকারী সেক্রেটারী মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আউয়াল মমিন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ। এর আগে একটি বিশাল গণমিছিল বনপাড়া পৌর গেট থেকে শুরু হয়ে বাইপাস চত্ত্বর ঘুরে পুনরায় বাজারে এসে বনপাড়া পৌর গেটে সমাবেশে মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.