কালীগঞ্জ উপজেলা প্রশামুঃসোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ১৮ জুলাই ঢাকায় পুলিশের গুলিতে তিনি শহীদ হন
আজ ৫ আগস্ট সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌর সভার দেওপাড়া গ্রামে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ। এ সময় তিনি কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, “শহীদদের ঋণ কোনো দিন শোধ করা যাবে না। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মুক্ত হতে পেরেছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, তথ্য আপা সুহা তামান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।
এছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.