মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর পৌরসভা কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর হলরুমে সম্ভাব্য এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোঃ তৌহিদুর রহমান।
বাজেটে আগামী ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ১৬কোটি ৭৫ লাখ ৮৯ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এ আবু তাহের, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আউয়াল খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মুরাদুজ্জামান, জামাতে ইসলামের শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলনা সাইদুর রহমান, এনসিপি নেতৃবৃন্দসহ পৌরসভার কর্মকতা-কর্মচারী ও সুধীজন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.