বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেট/ ইউপি প্রশাসনিক কর্মকর্তাগনের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০:৩০ ঘটিকা হতে বড়াইগ্রাম উপজেলায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম, নাটোর, জনাব মো: আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বড়াইগ্রাম, নাটোর, উপজেলা কো-অর্ডিনেটর সন্ধ্যা মার্ডী, বড়াইগ্রাম, নাটোর, এবং ৭ ইউনিয়নের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর/ ইউপি প্রশাসনিক কর্মকর্তা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হিসাব সহকারী কাম - কম্পিউটার অপারেটর/ ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বলেন ইউপিতে গ্রাম আদালতের সকল প্রকার নথি পত্র যথাযথভাবে সংরক্ষণের জন্য। সেইসাথে যথা নিয়মে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং স্হানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.