নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ মে) সকাল ১১টায় স্কুলের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে “ কৃষিতে জলবায়ুর প্রভাব” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং"জলবায়ু পরিবর্তন প্রতিরোধে শিল্প বিপ্লবের চেয়ে কৃষি একমাত্র অর্থনৈতিক উন্নয়ন চালিকাশক্তি" বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ।
অনুষ্ঠান গুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসি এ্যাসিস্টান্ট গোলাম রাব্বানী।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.