মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৮) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। নিহত ইসমাইল উপজেলার পৌর সভার দুর্বাটি এলাকার মৃত আলাল উদ্দিন পালোয়ানের পূত্র।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয়রা জানায়, নিহতের চাচাতো ভাই গোলজার হোসেন ও তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে ইসমাইল ও তার পরিবারের বিরোধ চলে আসছে। অদ্য সকালে ইসমাইল, তার বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানসহ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়। এসময় তোফাজ্জল হোসেন, নবীল হোসেন ও নবীল হোসেনের ছেলে সুফল হোসেন দেশীয় অস্ত্র ও হাতুরি দিয়ে ইসমাইলকে আঘাত করে। স্থানীয়রা ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক খালেদা নুসরাত তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.