মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা) শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, অভিভাবক, উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলার পাশাপাশি ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী। উক্ত মেলায় ২০টি স্টল রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.