সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে।
এতে ট্রাকের নিচে আটকা পড়ে ঘুমন্ত দাদী ও নাতি। হাতীবান্ধা ফায়ার সার্ভিস এর কর্মীগণ অক্লান্ত পরিশ্রম করে জীবিত নাতি ০৪ বছর বয়সী আব্দুল্লাহকে উদ্ধার করে আটকে পড়া দাদী নুরি বেগম -৪৮ কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ১৩ জানুয়ারী ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাগর হোসেন স্ত্রীসহ ঢাকায় থাকেন কাজের সুবাদে। মহাসড়কের পাশে একটি টিনের চালা ঘরে সাগরের মা নুরি বেগম ও ৪ বছর বয়সী সাগরের ছেলে আবুদল্লাহ থাকেন। সোমবার ভোরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ে।
পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টা অভিযানের পর জীবিত অবস্থায় নাতী আবদুল্লাহ ০৪ কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দাদী নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
হাতীবান্ধা উপজেলা
পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী ও ফায়ার সার্ভিস অফিসার্স ইনচার্জ সাইয়েদ মোঃ ইমরান জানান, শিশু আবদুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.