মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
সূর্যোদয়ের পর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কালীগঞ্জ বাজারের গোদারা ঘাট এলাকায় বিজয় মেলার উদ্ধোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি’র সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর এ-এলাহী,উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা আবু সামা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.