মো: ফখরুদ্দিন মোবারক শাহ, নোয়াখালী প্রতিনিধি : গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদ (৩৫ এসটি ব্যাটালিয়ন) এর নেতৃত্বে আজ সোমবার ১৬ ডিসেম্বর রাত ১টায় নোয়াখালীর সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সমর্থিত পলাতক চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম রিগানের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ অপারেশন শুরু করেন।
তখন বাসার কোন লোকজন উপস্থিত ছিল না। প্রায় ১ ঘন্টার বেশি সময় খোঁজাখুঁজির একপর্যায়ে তার বসতঘরের সামনে রাখা বিভিন্ন প্লাস্টিকের বস্তার ভিতর একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (বিদেশী) পাওয়া যায়।
উপস্থিত সাক্ষীদের সামনে সেনবাগ থানার এসআই জাকির হোসেন উদ্ধারকৃত অস্ত্রটি মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় এখনো পর্যন্ত কোন ব্যক্তিকে আটক করা হয়নি।
এ ব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.