নওগাঁর মান্দা উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উত্তরা কলেজের পাশের সারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে দুপুরেও ওই সড়কে হেডলাইট জালিয়ে গাড়ি চলাচল করছিল। কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাজশাহী অভিমুখী মাইক্রোবাসটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভেতরে থাকা চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.