ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় নলছিটি চায়না মাঠ সড়কস্থ এন এমএস কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগীতায় ও নলছিটি মডেল সোসাইটি, মিতু সেতু চেরিট্যাবল সোসাইটির ও সাইডো এনজিও'র যৌথ আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এসএম মাহফুজ হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইডো এনজিও'র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল।প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.