নিজস্ব প্রতিবেদক: নড়াইলে চট্টগ্রামের আইনজীবী সাহেব ইসলাম আরিফকে হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এ মানববন্ধন হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হকের সভাপত্বিতে বক্তব্য দেন, সাবেক পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ বাগচী, অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা এসএ মতিন প্রমুখ।বক্তারা অবিলম্বে আইনজীবী সাহেব ইসলাম আরিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দ্রুত নিষিদ্ধের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.