মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে অচেনাদের স্থান দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২৪নভেম্বর) দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতা ব্যানারে আয়োজিত সম্মেলনে কমিটিতে ৭ জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির দোসরদের রাখার প্রতিবাদে জানান তারা। ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী বলেন ২২ নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে ইসলামপুর উপজেলার ৭জন প্রতিনিধি নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের বিগত জুলাই/আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কোন অস্তিত্ব ও ভূমিকা ছিল না।
সাধারণ শিক্ষার্থী মোঃ শরীফ সরকার বলেন, জিহাদি হাসান নাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ, তৌহিদুর রহমান জিসানসহ বাকিদের তারা চিনেন না। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসর বলে জানান তারা। তারা জেলা কমিটি থেকে ওই ৭জনকে অপসারণের দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ সাঈম খান, মোঃ রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীমসহ আরো অনেকে। মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর জামালপুর ২৪.১১.২৪
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.