ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর (লক্ষিপুর) গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, তরুন সমাজসেবী ও শিক্ষানুরাগী, ছাতক ইসলামিক সোসাইটি ইউ কে এর সেক্রেটারী, ব্যারিষ্টার এনামুল হক শাহিন স্বদেশে সংক্ষিপ্ত সফর শেষে (২০ নভেম্বর ২০২৪ ইং তারিখে) যুক্তরাজ্যে যাত্রা উপলক্ষ্যে দশঘর যুব সমাজ এর পক্ষ থেকে সিলেট'স্থ তার বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ শেষে যুব সমাজের পক্ষ থেকে "সম্মাননা স্মারক"প্রদান করা হয়। যুব সমাজ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্দ্যোগে "৭ম তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ " (৮ই জানুয়ারী ২০২৫) এর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও মসজিদের কাজে সকল ধরনের সহযোগিতায় পাশে থাকবেন বলে যুব সমাজের নেতৃবৃন্দকে জানিয়েছেন। এমনকি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার বিষয় নিয়ে যুব সমাজের নেতৃবৃন্দ সাথে আলোচনা করেন। মাদ্রাসার হিফজ্ শাখা নিয়ে চমৎকার পরিকল্পনা আমাদের কে নতুন আশা জাগিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমদ, মাস্টার রেজ্জাদ আহমদ, সাংবাদিক ফজল উদ্দিন, বদরুল ইসলাম, শামীম আহমদ, সাকলান আহমদ প্রমুখ। সেই সাথে বিগত দু'দিন পূর্বে গ্রামের মাদ্রাসার দাখিল শাখার একজন সাবেক ছাত্র হিসেবে বেলা ৩. ০০টায় ভিজিটে গিয়ে শ্রেনি কার্যক্রম / অফিস কার্যক্রম বন্ধ পেয়েছেন, যেখান ৩.৩০ / ৪. ০০ টা পর্যন্ত শ্রেনি কার্যক্রম চলমান থাকার কথা সেখানে মাদ্রাসাটি বন্ধ পেয়ে খুব দুঃখ প্রকাশ করেন। তারপরও দাখিল শাখা নিয়ে উনার খুব সুন্দর চিন্তাভাবনার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। আল্লাহ পাক যেন এই সব ভাল কাজের পরিকল্পনা গুলো ব্যস্তবায়নের তাওফিক দান করেন। নিরাপদ যাত্রার জন্যে তিনি সবার কাছে দোয়া রইলো প্রার্থী।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.