আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় যোগদান করার প্রথম সপ্তাহেই শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
শনিবার সকাল ৯টা হতে পরিচ্ছন্নতার শুরুতেই সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার হাট সিংড়া খালের আবর্জনা পরিস্কার করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংড়া পৌরসভার নবাগত প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম। নতুন যোগদান করেই এমন উদ্যোগে খুশি হয়েছেন পৌরসভার সচেতন মহল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া পৌরসভার প্রধান সহকারী মো. জিল্লুর রহমান, সিআই মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, আমি যোগদানের পর জেনেছি এই খালটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে দখল-দূষণে জর্জড়িত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দূর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়েছি। এছাড়া পৌরসভায় যদি অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড় থাকে তাও পরিচ্ছন্ন করা হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। এরপর ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.