আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে, আঞ্চলিক কার্যালয় বরিশালের তত্বাবধানে ও রাজাপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজরিত ধানসিঁড়ি নদীর তীরে "কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার প্রাঙ্গণে ও উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ও রাজাপুর সরকারি কলেজ ক্যাম্পাসে নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
এছাড়াও রাজাপুর উপজেলার ২৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১হাজার ৫শ' নারিকেল গাছের চারা বিতরন করেন অতিথিরা। অনুষ্ঠানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাহুল চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের উপ-মহাব্যাস্থাপক এবং অঞ্চল প্রধান মোঃ রুহুল আমিন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.