মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মূ. নাজমুল ইসলামের সাথে মতবিনিময় করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। অত্র কলেজের এডহক কমিটির হিতৈষী সদস্য জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও আইন বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও উপজেলা নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, পৌর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, কলেজের শিক্ষক শিক্ষিকা, গণমাধ্যমকর্মীসহ উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবন্দ।
মতবিনিময় সভায় কলেজের শিক্ষার মান, শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান, কলেজের উন্নয়ন ও বিভিন্ন পারস্পরিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.