মো :হোসেন শাহ্ ফকির ইসলামপুর(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে ইসলামপুর উপজেলার নির্বাচিত সকল স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন পরিষদের সদস্যরা।
রবিবার (২০অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় চিনাডুলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান ফারুক,পাথর্শী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হাসান লিখন,ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন-জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের অপসারণ করলে সাধারণ জনগণের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে। জনগনের স্বার্থে অন্তবর্তী সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবী জানান।
এতে উপজেলার ১২ টি ইউনিয়নের সকল ইউপি সদস্য অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.