পলাশ প্রতিনিধি, নরসিংদী : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি। আমরা কোনদিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করবো না।
বুধবার ৯অক্টোবর রাতে নরসিংদীর পলাশের বিভিন্ন দূর্গা পূজামণ্ডব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় পলাশ উপজেলার বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করা হয়।
ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে _ সবাই সমান। আমরা কারও সঙ্গে কারও বিভেদ করি না।
এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভরত চঁন্দ্র ভৌমিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.