আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের শুরুতে জামায়াত আমীরের নাম প্রথম উচ্চারণ করেছেন, সেদিন থেকেই জামায়াতে ইসলামী নামক এই দলটির তার অতীতের সকল গ্লানী মুছে অন্যন্য এক উচ্চতায় মহাণ রব নিয়ে গেছে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির মাওলানা মোস্তফা কামাল বলেছেন, দেশের ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের কারনে স্বৈরাচারি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সকলে পালিয়ে যায়নি; ফ্যাসিবাদের পেতাত্মারা এখনো দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদের দোসররা সারাদেশে অনেক ডালপালা বিস্তার করেছে।
ঘাপটি মেরে থাকা এসকল সবাই এই টেরিটরিতে এখনো রয়েছে। এরাই বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা ক্যু করার চেষ্ঠা করেছিলো। যেখানে থেকে আর্মি চীফ ঝুকিপূর্ণ দায়িত্ব নিয়েছে সেখানেও প্রতিবিপ্লবের অপতৎপরতার চেষ্ঠা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা।
কাঠালিয়ায় বাছাইকৃত জামায়াতকর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবিরের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অঞ্চল টিম সদস্য ও সাবেক আমির ভোলা জেলা মাওলানা মোস্তফা কামাল এসব কথা বলেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে এই শিক্ষা শিবির কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী কাঠালিয়া উপজেলার আমির মাষ্টার মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মাওলানা মোস্তফা কামাল, অঞ্চল টিম সদস্য ও সাবেক আমির ভোলা জেলা, এড. হাফিজুর রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির ঝালকাঠি, এড. বিএম আমিনুল ইসলাম, নায়েবে আমির ঝালকাঠি জেলা, অধ্যক্ষ মুহাম্মদ ফরিদুল হক, সেক্রটারি জেনারেল ঝালকাঠি জেলাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও ৬০ জন রোকনসহ ৪০০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন।
দিনব্যাপী শিক্ষা শিবিরে দাওয়াতে মুমিন জীবনের মিশন, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী, ইসলামী আন্দোলনে কর্মীদের ব্যবহারিক জীবন, বর্তমান সময়ে সংগঠন মজবুতীকরণ ও সম্প্রারণে তৃণমূল নেতাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, চরিত্র গঠনে মৌলিক উপাদান, ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানি, বাইয়াতের গুরুত্ব, পদ্ধতি ও প্রয়োজনীয়তা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট্যরা।
সম্পাদক ও প্রকাশক: শাহ্ বোরহান মেহেদী
নির্বাহী সম্পাদক : গোলাম রব্বানী
ঠিকানা: ২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট তেজগাঁও, ঢাকা-১২১৫ , অস্থায়ী ঠিকানা: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।
bmbmmehedi77777@gmail.com | 01865610720 01710-139473
Copyright © 2026 দৈনিক পাবলিক বাংলা. All rights reserved.