সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর আটক
নোয়াখালীর সেনবাগে পিকআপে উঠে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল নেতা – কর্মীরা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আটককৃত কিশোর দের বয়স ১৫ – ২১ বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ।
শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পিকআপটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল তরুণ গাড়ীটির গতিরোধ আটকিয়ে
দেয়,পরে সেবারহাট যাওয়ার কথা বলে গাড়ীতে উঠে পড়ে।
এরপর গাড়ীটি চলমান অবস্থায় পথিমধ্যে তারা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।
বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা – কর্মীদের নজরে পড়লে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন। পরে সেবারহাট বাজার এলাকায় পিকআপটির পথরোধ করে ৯ কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আটকের পর ওই কিশোরদের মারধর করা হয়। পরে ছাত্রদল নেতা-কর্মীরা সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটককৃত ব্যক্তিদের কয়েক জনের বয়স ১৫ – ২১ বছরের মধ্যে বলে জানা গেছে। আটককৃত ৯ জনের মধ্যে মাহবুব আলম রাতুন (১৯), হাবিবুল হাসান রানা (১৯), মো. আবদুল কাদের রিয়াদ (১৯), জামশেদুল হাসান আশিক (১৯), আবদুল সায়েম (১৯), কাজী মো. আশ্রাফুল হক দাউদ ওরফে সাগর (২১),আরিফুল ইসলাম (১৯),আশরাফুল ইসলাম মোহন (২০), আশরাফুল ইসলাম রায়হান (১৫)।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে ছাত্রদল নেতা-কর্মীরা ওই কিশোরদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, আজ শনিবার ০৩ অক্টোবর আটককৃত ৯ কিশোরকে সন্ত্রাস দমন আইনের মামলায় নোয়াখালী জেলা আদালতে পাঠানো হয়েছে।



আপনার মতামত লিখুন