খুঁজুন
, ,

সিংড়ায় আজ জামিয়া ইসলামিয়া হামিদিয়ার ৬২তম জালসা, প্রধান বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী

মোঃ আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ণ
সিংড়ায় আজ জামিয়া ইসলামিয়া হামিদিয়ার ৬২তম জালসা, প্রধান বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী

নাটোরের সিংড়ায় জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে আজ শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হইছে ৬২তম বার্ষিক ইসলামী জালসা। বাদ আসর থেকে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে এ জালসা অনুষ্ঠিত হয়।

দ্বীনি শিক্ষা, কোরআন-হাদিসের জ্ঞানচর্চা ও ইসলামী মূল্যবোধের আলোচনাকে কেন্দ্র করে আয়োজিত এ জালসায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করেন। জালসাকে ঘিরে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

সিংড়া পৌরসভার মাদ্রাসা মোড়ে অবস্থিত জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে আদর্শ নূরানী, নাজেরা, হিফজুল কোরআন, কিতাব, দাওরায়ে হাদিস এবং উচ্চতর ইসলামী আইন গবেষণা (ইফতা) বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জালসায় সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট ফরহাদ হোসেন জুয়েল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস পীরে কামেল আলহাজ্ব মাওলানা আব্দুস সবুর কাসেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

জালসার প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন মুফাসসিরে কোরআন ও খতিবুল উম্মাহ আলহাজ্ব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। আয়োজকদের প্রচারপত্রে তাঁকে জামিয়া তা’লিমিয়া মাদ্রাসা, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও গবেষক হযরত মাওলানা মুজিবুর রহমান হাটহাজারী। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আলী আকবর, খতিব, সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদ। পাশাপাশি স্থানীয় উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এবারের জালসায় ১১ জন হাফেজে কোরআনসহ দাওরায়ে হাদিস ও ইফতা ফারেগীন মোট ৫০ জন শিক্ষার্থীকে দস্তারবন্দী করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী অংশগ্রহণকারীদের জন্য পর্দাসহ পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছিলো।

জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আলহাজ্ব মুফতি আব্দুল্লাহ আল মাদানী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত জালসায় আলেম-ওলামা, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর আটক

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন),নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর আটক

নোয়াখালীর সেনবাগে পিকআপে উঠে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল নেতা – কর্মীরা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আটককৃত কিশোর দের বয়স ১৫ – ২১ বছরের মধ্যে বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পিকআপটি সেনবাগ স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল তরুণ গাড়ীটির গতিরোধ আটকিয়ে
দেয়,পরে সেবারহাট যাওয়ার কথা বলে গাড়ীতে উঠে পড়ে।
এরপর গাড়ীটি চলমান অবস্থায় পথিমধ্যে তারা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।
বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা – কর্মীদের নজরে পড়লে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পিকআপটির পিছু নেন। পরে সেবারহাট বাজার এলাকায় পিকআপটির পথরোধ করে ৯ কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, আটকের পর ওই কিশোরদের মারধর করা হয়। পরে ছাত্রদল নেতা-কর্মীরা সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটককৃত ব্যক্তিদের কয়েক জনের বয়স ১৫ – ২১ বছরের মধ্যে বলে জানা গেছে। আটককৃত ৯ জনের মধ্যে মাহবুব আলম রাতুন (১৯), হাবিবুল হাসান রানা (১৯), মো. আবদুল কাদের রিয়াদ (১৯), জামশেদুল হাসান আশিক (১৯), আবদুল সায়েম (১৯), কাজী মো. আশ্রাফুল হক দাউদ ওরফে সাগর (২১),আরিফুল ইসলাম (১৯),আশরাফুল ইসলাম মোহন (২০), আশরাফুল ইসলাম রায়হান (১৫)।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে ছাত্রদল নেতা-কর্মীরা ওই কিশোরদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।
তিনি আরও জানান, আজ শনিবার ০৩ অক্টোবর আটককৃত ৯ কিশোরকে সন্ত্রাস দমন আইনের মামলায় নোয়াখালী জেলা আদালতে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

রিয়াজুল হক সাগর, রংপুর
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

রংপুরের গঙ্গাচড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) এর অভিযান পরিচালনার সংবাদ প্রকাশের জেরে অবৈধ বালু কারবারিদের হামলার স্বীকার হয়েছেন একজন সাংবাদিক।

২ অক্টোবর (শুকরবার) সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় দৈনিক লাখোকন্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ – সভাপতি আব্দুল বারী দুলালকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দীর্ঘদিন দিন থেকে অবৈধ বালু উত্তোলন রোধে ভুমি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম গজঘণ্টা উমর এলাকায় অভিযান পরিচালনা করে দায়ীদের ৩০,০০০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা গ্রহণ করেন। পরবর্তীতে সেই ঘটনা তুলে ধরে স্থানীয় দৈনিক প্রতিদিনের বার্তাসহ অন্যান্য পত্রিকাগুলো অভিযান পরিচালনার সংবাদ প্রকাশ করে।
সংবাদ প্রকাশের জেরে জনসম্মুখে গজঘণ্টা উমর বাজারে সাংবাদিক আব্দুল বারী দুলালকে সন্ধ্যা ৭: ৩০ মি : হত্যার উদ্দেশ্যে একই এলাকার অবৈধ বালু কারবারি গোলজার হোসেনের ছেলে কামরুল হাসান ও তার ছোট ভাই আমানুল্লাহ আমানসহ সহযোগী সন্ত্রাসীরা দলবদ্ধভাবে হামলা করে। হামলায় সাংবাদিক দুলালকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত আহত হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
সত্য ও ন্যায় সংগত সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় রংপুরের সাংবাদিক সংগঠন
আরপিইউজে, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব,রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, মিঠাপুর প্রেসক্লাব এবং অনলাইন নিউজ পোর্টাল সংগঠনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ, নিন্দা ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

সাংবাদিক দুলালের ওপর হামলার সাংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিক, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, গঙ্গাচড়া মডেল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আব্দুছ সবুর, ইসলামি আন্দোলন গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, সংসদ সদস্য রায়হান সিরাজী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

এবিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক বলেন, সত্য সংবাদ প্রকাশের জন্য যদি সাংবাদিক এরকম ন্যাক্কারজনক হামলার স্বীকার হন এবং হামলাকারীদের যদি যথাযথ শাস্তির আওতায় আনা না হয় তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম মুখ থুবড়ে পড়বে।
আরপিউজে সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিক দুলালকে হত্যার উদ্দেশ্যে এই অতর্কিত হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। এই হামলায় শুধু সাংবাদিক আব্দুল বারী দুলালের রক্ত ঝরেনি রংপুরের গোটা সাংবাদিক সমাজের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে। আমরা দায়ীদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবী জানাই। সেই সাথে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করি।

মাদারগঞ্জে পূজামন্ডপে সিসি ক্যামেরা সহ নিরাপত্তা নিশ্চিত করা হবে মতবিনিময় সভায় ওসি স্নেহাশিষ রায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
মাদারগঞ্জে পূজামন্ডপে সিসি ক্যামেরা সহ নিরাপত্তা নিশ্চিত করা হবে মতবিনিময় সভায় ওসি স্নেহাশিষ রায়

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুঞা, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি আনন্দ চন্দ্র সরকার, মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণ , সাবেক আহবায়ক রাখাল চন্দ্র সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। এ সময় পূজা মন্ডপ কমিটির সভাপতি/সম্পাদক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ২৮ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে জানান মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায়।

সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর আটক গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায় সিংড়ায় আজ জামিয়া ইসলামিয়া হামিদিয়ার ৬২তম জালসা, প্রধান বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী মাদারগঞ্জে পূজামন্ডপে সিসি ক্যামেরা সহ নিরাপত্তা নিশ্চিত করা হবে মতবিনিময় সভায় ওসি স্নেহাশিষ রায়