খুঁজুন
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ়, ১৪৩৩

ইসলামপুরে গাড়ি ভাংচুরের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
ইসলামপুরে গাড়ি ভাংচুরের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে

মোঃ হোসেন শাহ্‌ ফকির জামালপুরের ইসলামপুরে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবুর ব্যবহৃত এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মালিকানাধীন

গাড়ি ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ডেকে একপক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেছেন।

আজ রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে পৌর শহরের ধর্মকুড়া এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে পাল্টা অভিযোগ তোলেন গাড়ি ভাঙচুরের শিকার বিএনপি নেতা নুরুল ইসলাম নবাব।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসছে উপজেলা পরিষদ নির্বাচনে আমি সম্ভাব্য প্রার্থী হওয়ায় আমি ষড়যন্ত্রের শিকার হচ্ছি। আন্দোলন-সংগ্রামে মাঠে থাকায় গ্রেপ্তার হয়েছি। গায়েবি মামলায় হয়রানির শিকার হয়েছি। কিন্তু এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

বিএনপি নেতা নুরুল ইসলাম নবাব বলেন, আমার এবং এমপি মহোদয়ের ব্যবহৃত গাড়ি ভাঙচুরকারীদের আইনের আওতায় আনার দাবি করছি। সংবাদ সম্মেলন ডেকে দলীয় পদ থেকে আমার বহিষ্কারের দাবি করা হয়েছে। অথচ আমি একজন করানির্যাতিত। আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে হয়েছে, তা সবই মিথ্যা। আমার ওপর জুলুম করা হচ্ছি।

অন্যদিকে, গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের সিরাজাবাদ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান বিএনপির নেতা নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, নবাব গাড়ি ভাঙচুরের ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে এমপি মহোদয়ের মেয়ে ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা সাফিজ বিনতীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অথচ নবাব নিজেই দলীয় পদ ব্যবহার করে বিভিন্ন জায়গায় থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন দলের বদনাম করতেছে। আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াসহ তাঁকে দলীয় পদে থেকে বহিষ্কারের দাবি করছি।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারে
কিছু লোকজন ডাকবাংলো প্রাঙ্গণে ঢুকে সেখানে রাখা নবাবের গাড়ি ভেবে এমপির গাড়ি ভাঙচুর করে। পরে বিষয়টি বুঝতে পেরে নবাবের গাড়িটিও ভাঙচুর করে তারা। পরবর্তীতে

চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফকে মারধরের অভিযোগ উঠে।

মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নওগাঁর মান্দা উপজেলায় সরকারি নিয়মনীতি মেনে ইজারা নেওয়া একটি পুকুর জোরপূর্বক দখলচেষ্টা, বহিরাগতদের হস্তক্ষেপ এবং মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) মান্দা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ‘নাপিতপাড়া-পারকুলিহার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সমিতির ২১ জন নিবন্ধিত খেটে-খাওয়া মৎস্যজীবী সদস্য সরকারি বিধি-বিধান অনুসরণ করে নাপিতপাড়া মৌজার দাগ নং ৬৫১ ও ৭৩৯-এর মোট ৯ দশমিক ৩৬ একর পুকুর ১৪৩১ থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত তিন বছরের জন্য সরকারিভাবে ইজারা গ্রহণ করেন। ইজারা পাওয়ার পর পুকুরটির সীমানা নির্ধারণ ও দখল বুঝে পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হলে ২০২৪ সালের ২৫ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার সরেজমিনে গিয়ে সীমানা নির্ধারণ করে সমিতিকে দখল বুঝিয়ে দেন।

তিনি দাবি করেন, সমিতির কাছে সরকার প্রদত্ত ডিসিআর (DCR), টিসিআর (TCR), ব্যাংক চালান ও অন্যান্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংরক্ষিত রয়েছে এবং তারা আইনগতভাবেই দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চলতি বছর ইজারার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এলাকার কিছু স্বার্থান্বেষী ও বহিরাগত ব্যক্তি পুকুরটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। মো. হেলাল উদ্দিন, সাহেব আলী ও মো. মঞ্জু নামে কয়েকজনের বিরুদ্ধে কোনো আইনি সম্পর্ক না থাকা সত্ত্বেও পুকুর দখলের চেষ্টা, মাছ আহরণে বাধা সৃষ্টি, উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা মানববন্ধনের আয়োজনের অভিযোগ তোলা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসন প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগতভাবে পুকুরের দখল বুঝিয়ে দেওয়ার পরও একটি মহল পরিকল্পিতভাবে সমিতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের অব্যাহত হুমকি ও হয়রানির কারণে সমিতির ২১টি দরিদ্র মৎস্যজীবী পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী মৎস্যজীবীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোরপূর্বক দখলচেষ্টা ও হয়রানির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বৈধ ইজারার আওতায় নির্বিঘ্নে মাছ চাষ ও জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে সমিতির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজে কোথাও ভুল থাকলে দ্রুত জানাবেন

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মননা প্রদান

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মননা প্রদান

তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসিল্যান্ড রাসেল দিও সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক এস এম সোহেল রানা, পরিদর্শিকা সুমাইয়া ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী খালেদা আক্তার প্রমূখ।

পরে শ্রেষ্টকর্মীদের সম্মাননা এবং সনদ প্রদান করা হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিআরডিবি অফিসার রহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মচারী ও মাঠকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ- জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সঞ্চালনায়
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি দেশে জনসংখ্যার ওপর সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন দিক জড়িত থাকে।

বাল্যবিয়ে, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই তিনটি বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে।

সভা শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মননা প্রদান গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ইসলামপুরে গাড়ি ভাংচুরের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে ইসলামপুরে ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাতিজা নাজমুল ফকির